ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় ঢাকায় আমার কোনো বাড়ি নেই, সেফ এক্সিট নিয়ে কি রাস্তায় শুয়ে থাকবো?

ঢাকায় আমার কোনো বাড়ি নেই, সেফ এক্সিট নিয়ে কি রাস্তায় শুয়ে থাকবো?

ছবি: সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তাঁর ব্যক্তিগতভাবে কোনো ‘সেফ এক্সিট’ (নিরাপদ প্রস্থান)-এর প্রয়োজন নেই এবং তিনি এই দেশের নাগরিক হিসেবে দেশেই থাকবেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো অপরাধ বা রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে জড়িত না থাকায় তাঁর পালিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টারা নির্বাচনের আগে পালানোর বা ‘সেফ এক্সিট’-এর প্রস্তুতি নিচ্ছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, আমরা কোথায় দেশ থেকে পালাবো, আমার ঢাকা শহরে কোনো বাড়ি নেই। চট্টগ্রাম শহরেও কোনো বাড়ি নেই। আমি সেফ এক্সিট নিয়ে কি বাইরে গিয়ে রাস্তায় শুয়ে থাকবো। এই দেশটা আমার।
তিনি আরও বলেন, “আমার কোনো অপরাধ নেই, আমি কোনো রাষ্ট্রীয় সম্পদ চুরি করিনি বা কাউকে চুরি করতে সহায়তা করিনি। অতএব আমার কোনো অপরাধ নেই, তাহলে আমি কেন সেফ এক্সিটের জন্য পাগল হবো।”
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে পারাই তাঁদের জন্য বড় সফলতা ও কৃতিত্ব। তিনি আবারও জোর দিয়ে বলেন, তাঁরা কোনো অপরাধ বা টাকা লুট করেননি যে তাঁদের লুকিয়ে থাকতে হবে।

‘বর্তমানে একটি কঠিন সময় পার করছেন’—তাঁর এমন পুরোনো বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, কঠিন সময় সবসময়ই থাকে। তিনি অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের সময়ের সংকটের কথা উল্লেখ করেন।

“আমরা যে সময় দায়িত্ব নিয়েছি সেটা একটা সংকটময় সময়ে। সে সময় কোনো ল’ অ্যান্ড অর্ডার ছিল না… সে সময় কোনো সরকার ছিল না, সংসদ ছিল না।”

তিনি সরকারের আর্থিক সাফল্যের কথা তুলে ধরে বলেন, তাঁরা যখন দায়িত্ব নিয়েছেন তখন রিজার্ভ ছিল ২০ বিলিয়ন ডলার, যা বর্তমানে বেড়ে ৩২ বিলিয়নের বেশি হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত