ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ ডেনমার্কে পাস হলো ঐতিহাসিক আইন: ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ!

ডেনমার্কে পাস হলো ঐতিহাসিক আইন: ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ!

ছবিঃ সংগৃহীত

ডেনমার্কে ১৫ বছর বয়সী ও তার চেয়ে কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০২৫ সালের নভেম্বরে দেশটির পার্লামেন্ট এ সংক্রান্ত ঐতিহাসিক আইনটি অনুমোদন করে, যা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রথম এমন কঠোর বিধিনিষেধ হিসেবে গণ্য হচ্ছে।

জার্মান সংবাদমাধ্যম DW–এর তথ্য অনুযায়ী, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সতর্ক করে বলেছেন, মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া “আমাদের শিশুদের শৈশব চুরি করে নিচ্ছে।” তাই শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিডিয়া Politico জানায়, নিষেধাজ্ঞাটি তরুণদের সবচেয়ে বেশি ব্যবহৃত প্ল্যাটফর্মগুলোর ওপরই মূলত প্রযোজ্য—

Snapchat, YouTube, Instagram এবং TikTok–এর মতো জনপ্রিয় সোশ্যাল অ্যাপ শিশুদের জন্য আর ব্যবহারযোগ্য থাকবে না।

সরকার বলছে, অতিরিক্ত স্ক্রিনটাইম ও ক্ষতিকর অনলাইন কনটেন্টের প্রভাব কমাতেই এই আইন আনা হয়েছে। সাম্প্রতিক বছরে শিশু-কিশোরদের মধ্যে উদ্বেগ, হতাশা এবং মানসিক চাপের মাত্রা বেড়ে যাওয়া, পাশাপাশি অনলাইনে নেতিবাচক কনটেন্টের সহজলভ্যতা—এসবই সিদ্ধান্তটির মূল প্রেরণা।

এই আইনের মাধ্যমে ডেনমার্ক শিশুদের ডিজিটাল সুরক্ষার ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করলো, যা ভবিষ্যতে অন্যান্য ইউরোপীয় দেশগুলোকেও একই পথে চলতে উৎসাহিত করতে পারে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত