ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ স্বাস্থ্য ও চিকিৎসা ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে একদিনে মৃত্যুর এই সংখ্যাটি সর্বোচ্চ।

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক হালনাগাদকৃত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারের তথ্য বলছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৮ জন, রাজধানীর বেসরকারি হাসপাতালে ৫ জন, ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ১২৪ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভাগ হিসেবে সবচেয়ে বেশি রোগী বরিশালে। বিভাগটির বরগুনায় ৬৭ জন, বরিশালে ৩৫ জন, পিরোজপুরে ৭ জন এবং ঝালকাঠিতে ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সর্বশেষ মারা যাওয়া ৫ জনের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং বাকি ৪ জন বরিশাল বিভাগে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত ৫ হাজার ৫৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ২৮ জনের মৃত্যু হয়। মোট আক্রান্তদের ৪১ শতাংশ নারী এবং ৫৯ শতাংশ পুরুষ। আর মারা যাওয়া রোগীদের ৪৬ শতাংশ নারী এবং ৫৪ শতাংশ পুরুষ। গত ২৪ ঘণ্টায় ১০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছর ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ১১ জন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত