ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ ট্রাম্পের ‘শান্তি বোর্ড’ নিয়ে ইলন মাস্কের রসিকতা

ট্রাম্পের ‘শান্তি বোর্ড’ নিয়ে ইলন মাস্কের রসিকতা

প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ধনকুবের ইলন মাস্ক আবারও তাঁর চেনা ভঙ্গিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিলেন। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে ট্রাম্পের নবগঠিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি বোর্ড নিয়ে হাস্যরসের সৃষ্টি করেন তিনি।

আলোচনা চলাকালে মাস্ক রসিকতা করে বলেন, ট্রাম্পের এই বোর্ডের নাম ‘শান্তি’ না হয়ে ‘অংশ’ বা ‘টুকরো’ হওয়া উচিত ছিল। তিনি মন্তব্য করেন, “আমি যখন এই শান্তি সম্মেলনের কথা শুনলাম, তখন ভাবলাম এটা কি শান্তির (Peace) বোর্ড নাকি কোনো অংশের (Piece) বোর্ড? যেমন গ্রিনল্যান্ডের এক টুকরো অংশ কিংবা ভেনেজুয়েলার এক টুকরো অংশ!”

তাঁর এই মন্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। যদিও পরে পরিস্থিতি সামাল দিতে তিনি যোগ করেন, “আমরা সবাই কেবল শান্তিই চাই”।

বোর্ড অব পিস-এর প্রেক্ষাপট প্রেসিডেন্ট ট্রাম্পের সভাপতিত্বে গঠিত এই বোর্ডটি মূলত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা তদারকির জন্য একটি ছোট দল হিসেবে যাত্রা শুরু করেছিল। তবে বর্তমানে ট্রাম্প প্রশাসন এর পরিধি আরও বাড়িয়ে ডজনখানেক দেশকে আমন্ত্রণ জানিয়েছে। ভবিষ্যতে বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত মেটাতে মধ্যস্থতাকারী হিসেবে এই বোর্ড কাজ করবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

সম্পর্ক ও প্রযুক্তি ভাবনা গত এক বছরে ট্রাম্প ও মাস্কের সম্পর্কের মধ্যে বেশ টানাপোড়েন চললেও সম্প্রতি তাঁদের মধ্যে এক ধরনের সমঝোতা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে মাস্কের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা।

একই অনুষ্ঠানে মাস্ক রোবটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কথা বলেন। তিনি ভবিষ্যদ্বাণী করেন যে, আগামী দিনে মানুষের চেয়ে রোবটের সংখ্যা বেশি হবে এবং তারা মানুষের দৈনন্দিন কাজ সহজ করে দেবে। মাস্ক ঘোষণা করেন, আগামী বছরের শেষ নাগাদ টেসলা সাধারণ মানুষের জন্য রোবট বিক্রি শুরু করবে।

(সূত্র: এনডিটিভি)

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত