ঢাকা মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সারাবিশ্ব ট্রাম্পের ভিডিও ভাইরাল! যা জানা গেলো

ট্রাম্পের ভিডিও ভাইরাল! যা জানা গেলো

ছবিঃ সংগৃহীত।

দীর্ঘ ২৩ ঘণ্টার ওয়াশিংটন-মালয়েশিয়া ফ্লাইটের ক্লান্তি শেষে মালয়েশিয়ায় নেমেই দেশটির ঐতিহ্যবাহী নৃত্যে অংশ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৭৯ বছর বয়সী ট্রাম্পের সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। তার এই উদ্যমী নাচের প্রশংসা করেছেন অনেকে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন ও ভিডিওতে দেখা যায়, এয়ারফোর্স ওয়ান-এর কাছে বিমানবন্দরের টারমার্কেই স্থানীয় পারফরমারদের সঙ্গে ড্রামের তালে তাল মিলিয়ে নাচছেন ট্রাম্প। মালয়েশিয়ার প্রধান নৃগোষ্ঠী ও সংস্কৃতির প্রতিনিধিত্বকারী রঙিন পোশাকধারী নর্তকরা সেখানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বর্নিও স্থানীয়, মালয়, চীনা ও ভারতীয় সম্প্রদায়ের নর্তকরা।

প্রেসিডেন্টের এই উদ্যমী নাচে আশেপাশের সবার মুখে হাসি ফুটে ওঠে। এমনকি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকেও সে সময় ট্রাম্পের সঙ্গে নাচে যুক্ত হতে দেখা যায়।

ট্রাম্পের নাচের ভিডিও পোস্ট হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। নেটিজেনরা তার উদ্যম, স্টাইল এবং রিদমের প্রশংসা করে মুহূর্তটিকে “বিনোদনমূলক এবং স্মরণীয়” বলে উল্লেখ করেছেন।

মন্তব্যকারীদের মধ্যে কেউ লিখেছেন, “ট্রাম্প আবার নাচকে মহত্বপূর্ণ করে তুলছেন।” আরেকজন মজা করে লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প কি ‘দ্য ট্রাম্প ড্যান্স’ করলেন মালয়েশিয়ার হাওয়াই ফাইভ-ও থিমের সাথে? অসাধারণ!” অন্য একজন ব্যবহারকারী তার স্টাইল ও রিদমের প্রশংসা করে ১০-এর মধ্যে ৯ রেটিং দিয়েছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত