ঢাকা সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আ‌রহী নিহত

ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আ‌রহী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ট্রাকের সা‌থে সংঘর্ষে আসাদুজ্জামান (৩৫) না‌মে এক মোটরসাই‌কেল আ‌রহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ‌্যায় উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আসাদুজ্জামান উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশেম বাজার এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে ব‌লে জানা গে‌ছে। এ ঘটনায় জিয়ারুল না‌মে মোটরসাই‌কে‌লের অপর আরোহী আহত হয়েছেন। তারা দুজ‌নে পেশায় কাঠ ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, আসাদুজ্জামান মোটরসাইকেল যোগে ভুরুঙ্গামারী থেকে সোনাহাট স্থলবন্দর সড়ক প‌থে বাড়ীর দিকে যাওয়ার সময় সোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা মোটরস‌াইকেলের অপর আরোহী জিয়ারুল‌কে আহত অবস্থায় উদ্ধার ক‌রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ওসি আতিয়ার রহমান জানান, চালক পা‌লি‌য়ে গে‌লেও স্থানীয়রা ঘাতক ট্রাক‌টি আটক ক‌রে‌ছে। ট্রাকটি থানায় আনার প্রক্রিয়া চলছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত