ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি ট্যানারিতে চামড়া সংরক্ষণে ব্যস্ত শ্রমিকরা

ট্যানারিতে চামড়া সংরক্ষণে ব্যস্ত শ্রমিকরা

ফাইল ফটো

সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর ট্যানারিগুলোতে কোরবানির পশুর চামড়া ঢুকতে শুরু করেছে। শনিবার (৭ জুন) রাত ৮টা পর্যন্ত ৮৪ হাজার ৮৫৭ পিস কাঁচা চামড়া ট্যানারিতে প্রবেশ করেছে।

সরেজমিন চামড়া শিল্প নগরীর কয়েকটি ট্যানারি ঘুরে দেখা যায়, চামড়া সংরক্ষণে শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ট্রাক ও পিকআপে কাঁচা চামড়া আসছে। শ্রমিকরা এসব চামড়া ট্যানারির ভেতরে নিয়ে যাচ্ছেন। সেখানে লেজ ও মাথার অংশ কেটে লবণ দিয়ে স্তূপ করে রাখা হচ্ছে।

আজমীর লেদার কারখানার শ্রমিক দেলোয়ার হোসেন বলেন, “কোরবানির ঈদে দিন-রাত কাজ করতে হয়। চামড়ায় লবণ লাগানোর কাজে প্রতি পিসে ৪০-৫০ টাকা করে পাই।”

বিসিক চামড়া শিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাঈয়ান বলেন, “শনিবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত ৮৪ হাজার ৮৫৭টি কাঁচা চামড়া বিভিন্ন ট্যানারিতে প্রবেশ করেছে।”

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের (বিটিএ) ভাইস চেয়ারম্যান মো. সাখাওয়াত উল্লাহ বলেন, ‘‘এ বছর এক কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহের পরিকল্পনা রয়েছে। আজ ও কাল দুই দিনে হেমায়েতপুরে পাঁচ থেকে ছয় লাখ পিস চামড়া সংগ্রহ করা হবে।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত