ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে গুলি, কার্যক্রম বন্ধ

টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে গুলি, কার্যক্রম বন্ধ

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের অফিস কক্ষে মিয়ানমারের সীমান্ত থেকে ছোড়া গুলি এসে লেগেছে। এতে কর্মকর্তা, কর্মচারীরা আতঙ্কিত কার্যক্রম বন্ধ রেখেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী রাইজিংবিডি-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও আদনান চৌধুরী বলেন, বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে টেকনাফ স্থলবন্দরে পরপর তিনটি গুলি এসে পড়ে। একটি গুলি লেগে স্থলবন্দরের অফিস কক্ষের কাঁচ ভেঙে যায়। দ্বিতীয় গুলি এসে স্থলবন্দরের মালামাল বহনকারী ট্রাকে লাগে। অপরটি নারিকেল গাছে এসে লাগে। এতে স্থলবন্দরে কর্মরত সকলের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে সবাই স্থলবন্দর থেকে নিরাপদ আশ্রয়ে চলে যায়। আপাতত স্থলবন্দরের সব কার্যক্রম স্থগিত রয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বুঝে কার্যক্রম চলবে।

মিয়ানমার অভ্যন্তরে দীর্ঘ সময় ধরে দেশটির সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে বিদ্রোহী বিভিন্ন গোষ্ঠীর সংঘর্ষ চলছে। টেকনাফ ও উখিয়া সীমান্তে এর প্রভাব পড়ে। মাঝে মাঝে বিস্ফোরণের বিকট আওয়াজে সীমান্তের বসতবাড়ি কেঁপে ওঠে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত