ঢাকা মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা টি-টোয়েন্টি নেতৃত্ব নিয়ে মুখ খুললেন হৃদয়

টি-টোয়েন্টি নেতৃত্ব নিয়ে মুখ খুললেন হৃদয়

অধিনায়কত্ব নিয়ে মিরপুরে কথা বলছেন তাওহীদ হৃদয় ।

নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব ছাড়তে চাওয়ার পর মূলত আলোচনার শুরু। কার কাঁধে যেতে পারে নেতৃত্বের ভার? এমন প্রশ্নও উঠেছে। মেহেদি হাসান মিরাজের নাম শোনা গেছে সবচেয়ে বেশি। তবে টি-টোয়েন্টি সংস্করণে এসেছে তাওহীদ হৃদয়ের নাম।

শনিবার (২ নভেম্বর) দুবাইয়ের পথে রওনা দেওয়ার আগে মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন হৃদয়। এ সময় নেতৃত্ব নিয়ে প্রশ্ন করলে তিনি জানান যার কাছে যাওয়া উচিত তাকেই যেন দেওয়া হয়।

‘এই বিষয়ে বিসিবি সিদ্ধান্ত দেবে। এটা আমার হাতে কিছু নেই। আমি মনে করি, এটা শুধু আমার বা এক-দুইজন দিয়ে হবে না। এটা বিসিবি বা যারা আছে দায়িত্বে, তারা ভালো জানবেন।’

অধিনায়কত্ব প্রসঙ্গে নিজের মতামতও ব্যক্ত করেছেন ডানহাতি এই ব্যাটার, ‘আমার যেটা মনে হয়, দলের ভালোর জন্য যার কাছে (অধিনায়কত্ব) যাওয়া উচিত, তাকেই দেওয়া হোক। আর যার কাছেই যাবে, তার জন্য শুভকামনা।’

আরব আমিরাতের শহর শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য প্রথম দফায় হৃদয়ের সঙ্গে মিরপুর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন রিশাদ হোসেনও। ৬, ৯ ও ১১ নভেম্বর শারজাহতে তিন ম্যাচের সিরিজ হবে।

নেতৃত্বের জন্য প্রস্তুত কি না জানতে চাইলে এই তারকা ব্যাটার জানান, আপাতত এই সিরিজেই নজর দিতে চান, ‘আমি এই ব্যাপারটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। সামনে যেহেতু আমাদের একটা খেলা আছে, এই ব্যাপারটাতেই মনোযোগ দিতে চাচ্ছি।’

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিয়ে আশা দেখাচ্ছেন হৃদয়। বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে আরও ৭ মাস আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে।

প্রস্তুতি নিয়ে হৃদয় বলেন, ‘আশা করি, ভালোভাবে শুরু করতে পারব। বরাবরই এই সংস্করণে আমরা ভালো খেলে থাকি। এবারও অবশ্যই ভালোভাবে শুরু করতে চাই। আমাদের যে সামর্থ্য আছে, সে অনুযায়ী যদি খেলতে পারি, ভালো কিছু হবে ইনশাআল্লাহ্‌।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত