ঢাকা সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন টাকা হলো মানুষের জীবনের সম্মান এবং গুরুত্বের প্রতীক: সালমা

টাকা হলো মানুষের জীবনের সম্মান এবং গুরুত্বের প্রতীক: সালমা

ট্যালেন্ট হান্ট থেকে উঠে আসা লোকগীতি ও লালনগীতির তারকা সালমা। দেশীয় সংগীত জগতে অনেকটা সময়ধরে বিচরণ করছেন। তারকা খ্যাতির পাশাপাশি দেশ বিদেশে তার অনেক ভক্ত ও স্রোতা রয়েছে। বাংলাদেশের জনপ্রিয় এই সংগীতশিল্পী সালমা আক্তার মনে করেন— জীবনে টাকা আর সম্মান এই দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। তাঁর মতে, শুধু প্রতিভা বা ভালো মন নয়, সমাজে টিকে থাকতে ও মর্যাদা পেতে অর্থেরও প্রয়োজন আছে।

এক সাক্ষাৎকারে সালমা বলেন, “টাকা থাকলে অনেক কিছু করা সম্ভব। কিন্তু টাকা না থাকলে সমাজে সম্মানও পাওয়া যায় না। বিপদের সময়ও তখন মানুষ পাশে থাকে না।” তিনি আরও যোগ করেন,“আজকের বাস্তবতায় টাকা না থাকলে মানুষ আপনাকে গুরুত্ব দেয় না। জীবনকে এগিয়ে নিতে হলে টাকা থাকা একেবারেই জরুরি।”

লোকগীতি ও লালনগীতির এই তারকা ২০০৬ সালে ‘ক্লোজআপ – তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার বিজয়ী হিসেবে আলোচনায় আসেন। তখন থেকেই গান ও সমাজবোধ নিয়ে নিজের চিন্তাধারা স্পষ্টভাবে প্রকাশ করে আসছেন তিনি। সালমা আক্তার বলেন, “টাকা যেমন বাঁচার জন্য দরকার, তেমনি সম্মান মানুষকে বাঁচিয়ে রাখে।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত