ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ ঝিনাইদহে রাস্তা থেকে নবজাতক উদ্ধার, দত্তক নিতে কাড়াকাড়ি (ভিডিও)

ঝিনাইদহে রাস্তা থেকে নবজাতক উদ্ধার, দত্তক নিতে কাড়াকাড়ি (ভিডিও)

আব্দুর রহিম, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া শিশুটির দায়িত্ব নিয়েছেন নিঃসন্তান এক দম্পতি। শনিবার (১৫আগস্ট) বিকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুটিকে দম্পতির জিম্মায় দেওয়া হয়।

পুলিশ জানায়, শিশুটি উদ্ধারের পর ২৭ জন দম্পতি তাকে দত্তক নেওয়ার আবেদন করেন। শুক্রবার রাতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সদর উপজেলার পাগলা কানাই এলাকার হারুন-অর রশিদ-রাজিয়া দম্পতিকে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরে শনিবার সকালে তাদের কাছে শিশুটির দায়িত্ব বুঝিয়ে দেয় পুলিশ। সন্তান পেয়ে খুশি হারুন-অর রশিদ, রাজিয়া-দম্পতি।

গত শুক্রবার সকালে সদর উপজেলার মায়াধরপুর গ্রামের রাস্তার পাশের ঝোপের উপর ব্যাগের মধ্যে কম্বলে মোড়ানো এক ছেলে নবজাতকে উদ্ধার করে পুলিশ। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গতকালের চেয়ে শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে ভালো। তবে এখনও ঝুঁকিমুক্ত নয় সে বলে জানিয়েছেন চিকিৎসক।

 

 

 

 

 

 

 

 

 

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত