ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ ঝিনাইদহের মহেশপুরে মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহের মহেশপুরে মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আব্দুর রহিম: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে ভারতীয় মদ ও ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৫৮ বিজিবি।

বিজিবি সূত্রে প্রকাশ, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীনস্থ যাদবপুর বিওপির টহলদল অভিযান চালিয়ে উপজেলার গোপালপুর মাঠের ভিতর থেকে ৮৬ বোতল ভারতীয় মদ আটক করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

অন্যদিকে, কুশুমপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার সোনাগাড়ী মোড় থেকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার ধন্যখোলা গ্রামের আকবর আলীর ছেলে মাদক ব্যবসায়ী মকলেছ উদ্দিন(২৪) কে ১০৭ বোতল ফেনসিডিলসহ আটক করে।

মহেশপুর থানার নবাগত অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, উভয় ঘটনায় পৃথক পৃথক মামলা হয়েছে। আসামীকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত