ঢাকা শুক্রবার ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার ঝালকাঠিতে পুলিশের বাড়িতে ডাকাতির পর আগুন

ঝালকাঠিতে পুলিশের বাড়িতে ডাকাতির পর আগুন

শুক্রবার রাত ১টার দিকে উপজেলার মগড় ইউনিয়নের ডুবিল গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল আলী খানের ছেলে পুলিশ সদস্য  মাহাদী হাসান খানের বাড়িতে এই ঘটনা ঘটে।

ঝালকাঠির নলছিটিতে এক পুলিশ সদস্যর বাড়িতে ডাকাতির পর আগুন দেওয়া হয়েছে।

গভীর রাতে ডাকাতরা হানা দিয়ে ঘরে থাকা টাকা ও স্বর্ণাংকার লুট করে; তারপর আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে ঘরের ভেতর থাকা মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

শুক্রবার রাত ১টার দিকে উপজেলার মগড় ইউনিয়নের ডুবিল গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল আলী খানের ছেলে পুলিশ সদস্য  মাহাদী হাসান খানের বাড়িতে এই ঘটনা ঘটে।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম এই বিষয়ে তথ্য দিয়েছেন।

মোফাজ্জেল আলী বলেন, “শুক্রবার পরিবারের সবাই আমার মেয়ের বাড়িতে ছিলাম। বাড়িতে কেউ ছিলেন না। এই সুযোগে ঘরের পেছনের দরজা ভেঙে আমার ঘরের টাকা-পয়সা ও সোনা-গয়না নিয়ে যায়। পরে আগুন ধরিয়ে দেয়। আমার ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাতে এলাকায় মাহফিল ছিল। মোফাজ্জেল আলীর বাড়িতেও কেউ ছিলেন না। এই সুযোগে ডাকাতি হয়। আগুন দেখতে পেয়ে  ফায়ার সার্ভিসের সহযোগিতায় এলাকার মানুষ তা নিয়ন্ত্রণে আনে। বাড়িটির সব জিনিসপত্র পুড়ে গেছে।

ওসি আব্দুস সালাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত