ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন জোড়া লাগল অর্জুন-মালাইকার ভাঙা প্রেম!

জোড়া লাগল অর্জুন-মালাইকার ভাঙা প্রেম!

মালাইকার সঙ্গে অর্জুন কাপুর

বলিউডের আলোচিত প্রেমিক জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। তাদের সম্পর্কের বিষয়টি ওপেন সিক্রেট। দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন তারা। গত বছরের মে মাসের শেষে হঠাৎ খবর চাউর হয়, ভেঙে গেছে মালাইকা-অর্জুনের প্রেমের সম্পর্ক।

মালাইকা-অর্জুনের প্রেমের সম্পর্ক ভাঙনের খবর প্রকাশের কয়েক দিন পর মালাইকার ম্যানেজার তা প্রত্যাখান করেন। কিন্তু বিষয়টি নিয়ে আর টুঁ শব্দ করেননি মালাইকা কিংবা অর্জুন। তবে এ ঘটনার কয়েক মাস পর মালাইকার সঙ্গে বিচ্ছেদের কথা নিজ মুখেই স্বীকার করেন অর্জুন কাপুর।

দীর্ঘদিন ধরে আলোচনায় নেই মালাইকা-অর্জুনের প্রেম-বিচ্ছেদ। তবে বলিপাড়ায় নতুন খবর উড়ছে, ভাঙা প্রেম জোড়া লেগেছে এই জুটির। এই গুঞ্জনের সূত্রপাত্র হয়েছে মালাইকার ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে।

রবিবার (১৫ জুন) মালাইকা তার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, নিজের বাড়িতে অলস দুপুর কাটাচ্ছেন। প্রথম ছবিতে ঢোলাঢালা পোশাক পরে চেয়ারে বসে আছেন। দ্বিতীয় ছবিতে বেশ কিছু খাবারের ছবি দেখা যায়। তৃতীয়-চতুর্থ ছবিতেও বাড়ির ড্রয়িং রুম দেখা যায়। তাছাড়া আরো দুটো ছবিতে বিভিন্ন দৃশ্য দেখা যায়।

বরাবরের মতো প্রিয় তারকার ছবিতে অসংখ্য মানুষ রিঅ্যাক্ট দিয়েছেন। এই অসংখ্য মানুষের তালিকায় রয়েছেন অভিনেতা অর্জুন কাপুরও। মূলত, এরপরই মালাইকার সঙ্গে ভাঙা প্রেম জোড়া লাগার গুঞ্জন শুরু হয়। নেটিজেনদের বক্তব্য— “তিক্ততা ভুলে দুজন দুজনার কাছে ফিরেছেন মালাইকা-অর্জুন।” বিষয়টি চর্চায় পরিণত হলেও এ নিয়ে বরাবরের মতো নীরব এই প্রেমিক যুগল।

মালাইকার বয়স এখন ৫১ বছর আর অর্জুন কাপুরের ৩৯। অসম বয়সের কারণেও নিন্দার মুখে পড়েছেন তারা। এর আগে একাধিকবার এ সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জন চাউর হয়েছে। তবে এসব উড়িয়ে একসঙ্গে ডেটে গিয়ে সবাইকে চমকে দিয়েছেন।

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি।

২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত