ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ জীবননগরে জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ

জীবননগরে জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ

মিথুন মাহমুদ: জীবননগর (চুয়াডাঙ্গা)প্রতিনিধিঃ

জাতীয় শোক দিবস উপলক্ষে জীবননগরে বঙ্গবন্ধু-বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, নীরবতা পালন ,শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে ।

শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসকের কার্য্যলয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার সকাল ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে ১৫ আগস্টের কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান,জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম,ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ,জীবননগর পৌর সভার মেয়র জাহাঙ্গীর আলম,জীবননগর থানা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোর্তুজা,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী,মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন,জীবননগর পৌর আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন প্রমুখ।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত