ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য ছিল টার্নিং পয়েন্ট: মির্জা ফখরুল

জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য ছিল টার্নিং পয়েন্ট: মির্জা ফখরুল

ছ‌বি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ছিল।

শুক্রবার সকালে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ফুল অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।

দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতেই মির্জা ফখরুল বলেন, “ঐতিহাসিক ৭ নভেম্বর জনগণ আধিপত্যবাদের চক্রান্ত নস্যাৎ করে। সিপাহী-জনতার বিপ্লবে জিয়াউর রহমান ক্ষমতায় আসা দেশের জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি গণমাধ্যম ও জনগণের অধিকার সুনিশ্চিত করতে কাজ করেছেন। মাত্র চার বছরের মধ্যে তিনি দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে মূল পরিবর্তন এনেছেন।”
মির্জা ফখরুল আরও জানান, “জিয়াউর রহমান বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছেন এবং মুক্তবাজার অর্থনীতি চালু করেছেন। তাঁর প্রতিষ্ঠিত ভিত্তির উপরই আজ দেশের অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে। ক্ষণজন্মা হলেও তিনি দেশের অগ্রগতির জন্য দৃঢ় ভিত্তি স্থাপন করেছিলেন।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত