ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত

ছ‌বি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাধারণ মানুষের প্রবেশের অনুমতি দেওয়া হয়।
এর আগে সংস্কারকাজ চলমান থাকায় সমাধিস্থলে প্রবেশ বন্ধ ছিল। ফলে সকাল থেকেই শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের অনেকে উদ্যানের বাইরে অপেক্ষা করেন। বিজয় স্মরণী মোড়ে ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে অনেককে দোয়া করতে দেখা যায়। পরে প্রবেশ উন্মুক্ত হলে তারা সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পুরো এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিব আবদুল মালেকের ইমামতিতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল পৌনে ৫টার দিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ফুসফুসের সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে নিউমোনিয়াসহ কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসজনিত পুরোনো জটিলতা তীব্র আকার ধারণ করে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত