ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ জিম্মি মুক্তির মধ্যেই ইসরাইলে ট্রাম্প, কী ঘটতে যাচ্ছে?

জিম্মি মুক্তির মধ্যেই ইসরাইলে ট্রাম্প, কী ঘটতে যাচ্ছে?

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেছেন। গাজায় চলমান সংঘাত নিরসনে মিশরের পর্যটন শহর শারম আল-শেখে অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি ইসরাইলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা। এ সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, জামাতা জ্যারেড কুশনার এবং ইসরাইলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি।

মার্কিন প্রেসিডেন্টের সফরসূচি অনুযায়ী, ইসরাইলের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের পর তিনি জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর ট্রাম্প ইসরাইলের পার্লামেন্ট ‘নেসেটে’ ভাষণ দেবেন। স্থানীয় সময় দুপুর ১টার দিকে মার্কিন প্রেসিডেন্টের মিশরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
আজ মিশরের শারম আল-শেখে গাজায় সংঘাত বন্ধে বিশ্বনেতারা আলোচনায় বসছেন। সেখানে হামাস ও ইসরাইলের মধ্যে ইতোমধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তাতে প্রেসিডেন্ট ট্রাম্প সই করতে পারেন বলে মনে করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ চুক্তি অনুষ্ঠানের সহ-সভাপতিত্ব করবেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তির অনুষ্ঠানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের কোনো প্রতিনিধি উপস্থিত থাকবেন না।

জানা গেছে, ট্রাম্পসহ ২০টিরও বেশি দেশের শীর্ষপর্যায়ের নেতারা এই সম্মেলনে যোগ দেবেন। যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে মিশরে পৌঁছেছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত