ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ জিম্মিদের তালিকা দিল হামাস, রেডক্রসের বাস পৌঁছেছে ইসরাইলি কারাগারে

জিম্মিদের তালিকা দিল হামাস, রেডক্রসের বাস পৌঁছেছে ইসরাইলি কারাগারে

ছবিঃ সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তির আওতায় আজ সোমবার (১৩ অক্টোবর) ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছে। বিনিময়ে ইসরাইলও প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, হামাস ইতোমধ্যেই মুক্তিপ্রাপ্ত জিম্মিদের নামের তালিকা প্রকাশ করেছে।

তালিকায় রয়েছেন:
এলকানা বোহবোট, মাতান অ্যাংরেস্ট, আভিনাতান ওর, ইয়োসেফ-হাইম ওহানা, অ্যালোন ওহেল, এভিয়াতার দাভুদ, গাই গিলবোয়া-দালাল, রম ব্রাস্লাভস্কি এবং যমজ সন্তান গালি ও জিভ বারম্যান।
অন্যদের মধ্যে আছেন আইতান মোর, সেগেভ কালফন, ম্যাক্সিম হারকিন, আইতান হর্ন, বার কুপারশটাইন, ওমরি মিরান এবং ভাই ডেভিড কুনিও ও এরিয়েল কুনিও। এছাড়া ইসরাইলি সেনা নিমরোদ কোহেন ও মাতান জাঙ্গাউকারও তালিকায় অন্তর্ভুক্ত।
ফিলিস্তিনি বন্দিদের মুক্তি কার্যক্রমে আন্তর্জাতিক রেডক্রস (আইসিআরসি) বাস ইতোমধ্যেই ইসরাইলের ওফের সামরিক কারাগারে পৌঁছেছে। সেখান থেকে ১০৮ জন ফিলিস্তিনি বন্দিকে অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমে নিয়ে আসা হবে।

তাছাড়া নেগেভের কটজিওট কারাগার থেকে আরও ১৪২ জন ফিলিস্তিনি বন্দিকে গাজা অথবা নির্বাসনে মুক্তি দেয়া হবে বলে আশা করা হচ্ছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত