ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ আইন ও আদালত জিএমপির চার থানায় নতুন ওসি

জিএমপির চার থানায় নতুন ওসি

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) চার থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) দেওয়া হয়েছে। এছাড়াও মহানগর গোয়েন্দা শাখায় নতুন দুইজন পরিদর্শক এবং মহানগর আদালতে একজন পরিদর্শককে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) মহানগর পুলিশের কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিদর্শক আলী মোহাম্মদ রাশেদ, কোনাবাড়ি থানার দায়িত্ব পেয়েছেন পরিদর্শক নজরুল ইসলাম, পূবাইল থানার দায়িত্ব পেয়েছেন মো. আমিরুল ইসলাম এবং টঙ্গী পূর্ব থানার দায়িত্ব পেয়েছেন পরিদর্শক এস এম মামুনুর রশিদ।

অপরদিকে পরিদর্শক মো. আমিনুল ইসলাম ও মো. আতিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে মহানগর গোয়েন্দা শাখায় (দক্ষিণ)। তারা সকলেই সম্প্রতি পুলিশ সদর দপ্তরের আদেশে গাজীপুর মহানগর পুলিশ লাইনে যোগদান করেন।

এছাড়াও কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বে থাকা পরিদর্শক মো. শাহ্ আলমকে থানা থেকে সরিয়ে মহানগর আদালতের পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব, সদর, গাছা, পূবাইল এবং টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জসহ ৭ পরিদর্শককে জিএমপি থেকে সরিয়ে দেওয়া হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত