ঢাকা বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ জার্মানিতে নতুন রাষ্ট্রদূত হচ্ছেন মোশাররফ হোসেন ভূঁইয়া

জার্মানিতে নতুন রাষ্ট্রদূত হচ্ছেন মোশাররফ হোসেন ভূঁইয়া

জাতীয় রাজস্ব বোর্ডের-এনবিআর সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াকে জার্মানির নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মোশাররফ হোসেন ভূঁইয়া এর আগে সরকারের সিনিয়র সচিব হিসেবে এনবিআর চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। পদ্মা সেতু প্রকল্প শুরুর সময়টিতে তিনি সেতু সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৩ জানুয়ারি তিনি অবসরে যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও মাস্টার্স সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উইলিয়াম কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স অব আর্টস ডিগ্রি অর্জন করেন মোশাররফ হোসেন ভূঁইয়া।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত