ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ আবহাওয়া ও জলবায়ু জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানের প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের কাছে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ মঙ্গলবার এ ভূমিকম্পের পর স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। খবর এএফপির।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের জেরে ইজু দ্বীপপুঞ্জে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা এবং ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে সকাল ৯টার দিকে এক মিটার (৩.৩ ইঞ্চি) উচ্চতার সুনামি আশঙ্কা করা হচ্ছে।

যদিও দ্বীপের বাসিন্দারা জাপানের জাতীয় সম্প্রচারকারী কর্তৃপক্ষ এনএইচকে-কে বলেছেন, তারা ভূমিকম্প অনুভব করেননি।

ভূতাত্ত্বিকদের মতে, জাপানে বারবার ভূমিকম্প আঘাত হানার সবচেয়ে বড় কারণ দেশটির ভৌগোলিক অবস্থান। জাপান ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ বরাবর অবস্থিত, যা বিশ্বের ‘সবচেয়ে সক্রিয়’ ভূমিকম্প বেল্ট। দেশটিতে প্রতিবছর গড়ে দেড় হাজারের বেশি ভূমিকম্প হয়।

২০১১ সালের মার্চে জাপানে ৯ মাত্রার ভূমিকম্প ও তার ফলে সৃষ্ট সুনামিতে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়েছিল।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত