ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সারাবিশ্ব জাপানে মার্কিন বিমান ঘাঁটিতে বিস্ফোরণ, আহত ৪

জাপানে মার্কিন বিমান ঘাঁটিতে বিস্ফোরণ, আহত ৪

জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ায় যুক্তরাষ্ট্রের কাডেনা বিমান ঘাঁটিতে এক বিস্ফোরণে জাপানি আত্মরক্ষা বাহিনীর (এসডিএফ) চার সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। খবর সিনহুয়ার।

সোমবার (৯ জুন) সকালে স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে এই বিস্ফোরণ ঘটে। এনএইচকের খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটে কাডেনা ঘাঁটির একটি গোলাবারুদ ডিপোতে, যেটি এসডিএফের তত্ত্বাবধানে আছে।

এসডিএফের সূত্রের বরাতে এনএইচকে জানায়, ডিপোতে বোমা নিষ্ক্রিয় করার প্রস্তুতির সময় বিস্ফোরণটি ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর আহত ওই চার সেনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তারা আঙুল পুড়ে যাওয়াসহ বেশ কিছু আঘাত পেয়েছেন। তবে আহতদের কারো অবস্থাই গুরুতর নয়।

পুলিশ বর্তমানে ঘটনাস্থলে পরিস্থিতি তদন্ত করছে।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রা ঠেকাতে জাপান ওকিনাওয়াকে রক্ষাকবচ হিসেবে ব্যবহার করেছিল। ১৯৪৫ সালের ওকিনাওয়া যুদ্ধে দ্বীপটির মোট জনসংখ্যার এক-চতুর্থাংশেরও বেশি বেসামরিক লোক নিহত হন।

পরবর্তীতে ১৯৭২ সালে একটি দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে শেষ হয় যুক্তরাষ্ট্রের দখলদারিত্ব। তবে চুক্তি অনুযায়ী সেখানে তাদের সামরিক ঘাঁটি রেখে দেয়। বর্তমানে জাপানে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক ঘাঁটি রয়েছে, তার ৭০ শতাংশই ওকিনাওয়ায় অবস্থিত।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত