ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ জাতীয় শোক দিবস উপলক্ষে কুড়িগ্রামে মৌন শোক অবস্থান কর্মসূচী পালিত

জাতীয় শোক দিবস উপলক্ষে কুড়িগ্রামে মৌন শোক অবস্থান কর্মসূচী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুড়িগ্রামে মৌন শোক অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় শহরের শহীদ মিনার এলাকায় এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা।

এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু রবি বোস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এসএম ছানালাল বকসী, উপাধ্যক্ষ উদয় শঙ্কর চক্রবর্তী, বাবু দুলাল চন্দ্র রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, ফাল্গুনী তরফদার, অপু সরকার প্রমুখ।

এ কর্মসূচী থেকে জাতির জনকের আত্মার শান্তি কামনাসহ বঙ্গবন্ধু হত্যার পলাতক আসামীদেরকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবী জানানো হয়।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত