ঢাকা রবিবার ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ জাতীয় জাতীয় নির্বাচনে এআই অপব্যবহার রোধে তৈরি হচ্ছে বিশেষ সেল: সিইসি

জাতীয় নির্বাচনে এআই অপব্যবহার রোধে তৈরি হচ্ছে বিশেষ সেল: সিইসি

ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহার ও অপতথ্য প্রতিরোধের জন্য সমন্বিত সেল গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) আয়োজিত কর্মশালায় বক্তৃতা দেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, এআইর অপব্যবহার বৈশ্বিক সমস্যা। বাংলাদেশেও নির্বাচনে এআইর অপব্যবহার রোধে অনেক দিন ধরেই কাজ করছে কমিশন। ভোটের সময় অপতথ্য রোধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

তিনি বলেন, এটি প্রতিরোধে সেন্ট্রাল সেল করা হবে। এর মাধ্যমে এ বিষয়ে ভালো সমাধান আসতে পারে।
সিইসি বলেন, নির্বাচনের সময় অপতথ্য রোধ কীভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি। এ ছাড়া দুর্গম এলাকায় কীভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে।
কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিনিধিরা অংশ নেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত