ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন জাতীয় দিবস বাতিল প্রসঙ্গে তারকাদের পোস্ট

জাতীয় দিবস বাতিল প্রসঙ্গে তারকাদের পোস্ট

ঐতিহাসিক ৭ মার্চ, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ আট জাতীয় দিবস বাতিলের বিষয়ে দেশের জনপ্রিয় তারকারা ফেসবুকে পোস্ট দিয়ে তাদের অভিমত জানিয়েছেন।

খ্যাতিমান অভিনেতা সোহেল রানা ফেসবুকে লিখেছেন, ‘ভাই নাহিদ, যখন আপনাদের জন্মই হয়নি, সেই সময়ের দেশ এবং নেতাদের নিয়ে কথা বলা আপনার জন্য বেমানান। আপনাকে অজ্ঞ বলতে বাধ্য করবেন না।’

অভিনেত্রী মেহের আফরোজ শাওন ফেসবুকে লিখেছেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস হিসেবে বাতিল করা হলো আজ! আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করলাম। কিছুদিন পর দেখা যাবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস বাদ। নতুন স্বাধীনতা দিবস হিসেবে ৩৬ জুলাই পালিত হবে হয়তো!’

তিনি আরও লিখেছেন, ‘৭ মার্চের পক্ষে বলার জন্য যদি আমাকে ‘‘দালাল’’ উপাধি পেতে হয়, তবে আমি দালাল। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দালাল, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দালাল।’

ব্যান্ড তারকা মাকসুদুল হক ফেসবুকে লিখেছেন, ‘নয়া বাংলাদেশে’ একুশে ফেব্রুয়ারি আর পহেলা বৈশাখ থাকবে নাকি ওগুলোও ‘বাতিল’?

অভিনেত্রী সোহানা সাবা লিখেছেন, ‘বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু ১৯৭১। লিখে রাখলাম, হার্ডড্রাইভ, সফটওয়্যার বুঝি না। রিসেটে যদি সব ভুলে যাই!’

অভিনেত্রী ও ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ লিখেছেন, ‘৭ই মার্চ, আমাদের লড়াকু বাংলাদেশের ভিত্তি। একসাথে এগিয়ে যাওয়ার মুক্তিবারতা!’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত