ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দীন নোমান

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দীন নোমান

সালাহউদ্দীন নোমান চৌধুরী (ফাইল ফটো)

নেপালে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সালাহউদ্দীন নোমান চৌধুরীকে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নিয়োগের আদেশ জারি করা হয়।

সালাহউদ্দীন নোমান এই পদে থাকা রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিতের স্থলাভিষিক্ত হবেন। মুহিত আগামী ডিসেম্বরে অবসরে যাচ্ছেন। তিনি দুই বছরেরও বেশি সময় ধরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সালাহউদ্দীন নোমান ২০২০ সালের নভেম্বর থেকে কাঠমান্ডু বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার আগে দিল্লি, ইসলামাবাদ ও নিউ ইয়র্কে কূটনৈতিক দায়িত্বে ছিলেন।

১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন সালাহউদ্দীন নোমান।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত