ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন জমি চেয়ে শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে জয়ের লেখা চিঠি ভাইরাল

জমি চেয়ে শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে জয়ের লেখা চিঠি ভাইরাল

ছোট ও বড় পর্দার অভিনেতা-নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। বিতর্কিত টিভি শো সঞ্চালনা করে বছরজুড়েই আলোচনায় থাকেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে পুরোপুরি নির্লিপ্ত ছিলেন তিনি। এসব বিষয় নিয়ে ঢের সমালোচিত হয়েছেন। পরবর্তীতে ক্ষমাও চেয়েছেন। কিন্তু সমালোচনা যেন তার পিছু ছাড়ছেই না। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা জয়ের একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেতা।

নেট দুনিয়ায় ভাইরাল হওয়া চিঠিটি ২০১৪ সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনাকে লেখেন জয়। এক খণ্ড জমি পাওয়ার প্রত্যাশায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী’ ও ‘আদর্শ মা’ বলেও সম্বোধন করেন এই অভিনেতা। যা নিয়ে রীতিমতো তোপের মুখে পড়েছেন। কেউ কেউ জয়কে ‘তেলবাজ’, ‘দালাল’ বলেও মন্তব্য করেছেন।

ভাইরাল হওয়া চিঠির শুরুতেই শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা’। তারপর এ অভিনেতা লেখেন, ‘আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয়, বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক (টিভি ও চলচ্চিত্র)। আপনার দোয়ায় গত ১৭ বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে।’

শেখ হাসিনার রাজনীতির ভূয়সী প্রশংসা করে জয় লেখেন, ‘আপনি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ সাহসী এবং জ্ঞানদীপ্ত আদর্শের উপর বলীয়ান ছিলেন, তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট জানানোর অঙ্গীকার করিয়েছে।’

পূর্বাচলের এক খণ্ড জমি চেয়ে জয় লেখেন, ‘মা, আপনার নিকট একজন শিল্পীর আবেদন, আমার সমসাময়িক সকল শিল্পীই পূর্বাচলে ১০ কাঠা, ৫ কাঠার প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতেই পারিনি। পরবর্তীতে ঝিলমিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পায়নি। মা, পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন- আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না আমি জানি (ইনশাআল্লাহ)।’

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া চিঠি

ভাইরাল চিঠিতে একজন উপ-সচিবের সিল রয়েছে। রেফারেন্স হিসেবে তৎকালীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর সিল ও স্বাক্ষর রয়েছে। আবেগগণ এই চিঠির সত্যতা জানতে শাহরিয়ার নাজিম জয়ের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। জয় পূর্বাচলে এক খণ্ড জমি পেয়েছেন কিনা, তাও নিশ্চিত হওয়া যায়নি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত