ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার জমিতে পড়ে ছিল কৃষকের গলাকাটা লাশ

জমিতে পড়ে ছিল কৃষকের গলাকাটা লাশ

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষি জমিতে পড়ে ছিল এক কৃষকের গলাকাটা লাশ। শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের শাহাপুর ঘিঘাটি গ্রামে একটি বেগুন ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

 লাশ উদ্ধার হওয়া কৃষকের নাম আলমগীর হোসেন (৩৮)। তিনি ওই গ্রামের আনোয়ার হোসেন আনুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গরুর জন্য ঘাস কাটতে মাঠে যান আলমগীর। সন্ধ্যা ঘনিয়ে এলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে গ্রামের একটি বেগুন ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়।

নিহতের স্ত্রী শম্পা খাতুন জানান, নিজের জমিতে ঘাস চাষ করতেন আলমগীর। গতকাল তাদের জমি থেকে ঘাস চুরির সময় একজনকে হাতেনাতে ধরেন তার স্বামী। পরে তাকে মারধরও করা হয়। কিন্তু সেই ব্যক্তির নাম বলতে পারেননি শম্পা।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ বলেন, কে বা কারা কী কারণে আলমগীরকে হত্যা করেছে, সেটা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত