ঢাকা শনিবার ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন জন্মদিনে পাঠ হলো চল্লিশা

জন্মদিনে পাঠ হলো চল্লিশা

বলিউড মহাতারকা অমিতাভ বচ্চনের জন্মদিনে এবার অভিনব আয়োজন হয়েছে কলকাতায়। গত ১১ অক্টোবর ৮৩ বছরে পা রাখেন শাহেনশাহ। সে উপলক্ষ্যেই এদিন শহরের একদল ভক্ত আয়োজন করেছেন ‘অমিতাভ চল্লিশা পাঠ’, যেখানে পাতায় পাতায় রয়েছে এই অভিনেতার বন্দনা।

ব্যতিক্রমী এই আয়োজনটি করেছে অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যান ক্লাব। ক্লাবটির সম্পাদক সঞ্জয় পাতোদিয়ার নেতৃত্বে অমিতাভের জন্মদিনে ধূপধুনো, ফুল, প্রদীপ ও প্রসাদ দিয়ে পূজার আয়োজন করা হয়। সঞ্জয় শুধু অভিনেতার অন্ধভক্ত নন, বচ্চন পরিবারের সঙ্গেও তার ব্যক্তিগত যোগাযোগ রয়েছে।প্রতিবছরই অমিতাভের জন্মদিনে এই চল্লিশা পাঠের আয়োজন করা হয়। এমনকি কালীঘাট মন্দিরে তার দীর্ঘায়ু কামনায় পূজাও দেন তার ভক্তরা। এ বছর অমিতাভের ৮৩তম জন্মদিন উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে ৮৩ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত