ঢাকা শুক্রবার ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ আইন ও আদালত ছেলের বিরুদ্ধে মামলা, বিএনপি অফিসে রিনা খান

ছেলের বিরুদ্ধে মামলা, বিএনপি অফিসে রিনা খান

বিএনপির পার্টি অফিসে রিনা খান

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল-অভিনেত্রী রিনা খান। তার বড় ছেলে জার্মানিতে বসবাস করেন। বিদেশে থাকা ছেলের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজন মামলা করেছে। তাকে গ্রেপ্তারের জন্য ওয়ারেন্টও জারি হয়েছে। এই মামলা থেকে অব্যাহতি ও আইনি সহায়তা নিতে বিএনপির অফিসে হাজির হয়েছিলেন রিনা খান।

মঙ্গলবার (১৭ জুন) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে দেখা করে একটি আবেদনপত্র জমা দেন রিনা খান। একটি ভিডিও বার্তায় এসব তথ্য জানান এই অভিনেত্রী।

রিনা খান বলেন, “আমি একজন নির্যাতিত সন্তানের মা। আমার ছেলে ২০০৯ সালে জার্মান গেছে। আমি বিএনপি সমর্থন করি বলে আমার ছেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সেই মালমায় তার নামে ওয়ারেন্টও জারি হয়েছে। আমার ছোট ছেলের পেছনেও পুলিশ লেগেছিল। আমি ঘরেই থাকতে পারতাম না। আমি কোনো অনুষ্ঠানে যেতে পারতাম না, বিটিভির কোনো অনুষ্ঠানে আমাকে ডাকা হতো না। এই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে আমরা নতুন করে জীবন পেলাম।”

জিসাসের একটি পদে দায়িত্ব পালন করছেন রিনা খান। তা স্মরণ করে রিনা খান বলেন, “আমি জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী। বিএনপি সমর্থন করি বলেই আজকে আমার এই অবস্থা। আমরা ফ্যাসিস্ট সরকারের উৎখাত চেয়েছি, পেয়েছি। ভবিষ্যতে আমরা আর কোনো দিন আমাদের ওপরে, কারো ওপরে জুলুম করতে না পারে, আমরা সেটাই কামনা করি। আজকে আমি খুবই খুশি। খুশিতে আমার কান্না চলে আসছে।”

মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়ে রিনা খান বলেন, “আমি আমার মামলাটা নিয়ে বিএনপির পার্টি অফিসে এসেছি। আমাদের সালাহউদ্দিন সাহেব আছেন, উনি আমাদের মুরব্বি, আমাকে অনেক সহায়তা করেছেন। যারা বিএনপির রয়েছে তারা সবাই আমাকে অনেক সহায়তা করেছেন। আজকে আমি একটা অ্যাপ্লিকেশন করলাম আমার ছেলের নামে মামলাটা তুলে নেওয়ার জন্য। আমি অনেক কাজ রেখে সকাল থেকে এসে অপেক্ষা করেছি। স্যার আমাকে অনেক সময় দিয়েছেন। এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই।”

১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রিনা খানের চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে। তিনি মূলত খলচরিত্রে অভিনয় করেন। খল চরিত্র ছাড়াও বিভিন্ন চরিত্রেও দেখা গিয়েছে তাকে। বর্তমানে ছোট পর্দায় কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত