ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ ছেলেকে বাঁচাতে গিয়ে আ. লীগ নেতার মারপিটে বাবা নিহত!

ছেলেকে বাঁচাতে গিয়ে আ. লীগ নেতার মারপিটে বাবা নিহত!

সাতক্ষীরা: ছেলেকে বাঁচাতে গিয়ে আওয়ামী লীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মশিয়ার রহমান সরদার এবং তার সমর্থকদের মারপিটে নিহত হয়েছেন লুৎফর নামে এক মাছ ব্যবসায়ী। গত সোমবার রাতে সাতক্ষীরার তালা সদরের নলবুনিয়া বিলে এ ঘটনা ঘটে। নিহত লুৎফর নিকারী (৬৫) তালা সদরের জেয়ালা নিকারীপাড়ার মৃত আইজুল নিকারীর ছেলে।

এ প্রসঙ্গে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, জিজ্ঞাসাবাদের জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

নিহতের ভাতিজা রুহুল আমিন বলেন, নলবুনিয়া বিলের সরকারি খালে মাছ ধরছিলেন সেলিম নিকারী। ওই খালের সঙ্গে ভাইস চেয়ারম্যান মশিয়ার রহমানের মাছের ঘেরের ভেড়ী রয়েছে। খাল থেকে ধরে সেলিমকে আটকে রাখেন মশিয়ারের সহযোগী রনি। এরপর সরদার মশিয়ার ঘটনাস্থলে পৌঁছে বারুইহাটি গ্রামের রনি, ওই গ্রামের মোসলেম শেখের ছেলে তুহিন শেখসহ তিনজন মিলে তাকে মারপিট করেন।

ছেলেকে মারপিটের ঘটনা শুনে বাবা লুৎফর নিকারী ঘটনাস্থলে যান। সেখানে যাওয়া মাত্রই সরদার মশিয়ার, তুহিন ও রনি তাকেও মারপিট করেন। পরে গ্রামবাসী গিয়ে লুৎফর রহমানকে মৃত অবস্থায় দেখতে পায়। সেলিমকেও তার পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও বলেন, সেলিম নিকারী বর্তমানে তালা হাসপাতালে ভর্তি রয়েছেন। তার কানের পর্দা ফেটে গেছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। এই সন্ত্রাসী পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ঘটনায় রাতেই পুলিশের জরুরি সেবা সার্ভিস ৯৯৯ এ ফোন দেয় স্থানীয়রা। তারপর রাতেই অভিযান চালিয়ে সরদার মশিয়ারকে আটক করে পুলিশ।

এদিকে গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে মরদেহ নিয়ে মিছিল করে তালা থানা ঘেরাও করে গ্রামবাসীরা। এ সময় হাজার হাজার গ্রামবাসী ‘খুনিদের ফাঁসি চাই’ স্লোগান দিতে থাকেন। পরে পুলিশের পক্ষ থেকে বিচারের আশ্বাস দিলে গ্রামবাসী চলে যান।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত