ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ ছুটি শেষ সোমবার থেকে খুলছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান

ছুটি শেষ সোমবার থেকে খুলছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান

ঈদুল আজহার সরকার নির্ধারিত তিন দিনের ছুটি শেষে সোমবার (৩ আগস্ট) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ সব ব্যবসায়িক প্রতিষ্ঠান। সোমবার থেকেই খুলছে সরকারের প্রধান প্রশাসন কেন্দ্র বাংলাদেশ সচিবালয়।

এবার ঈদুল আজহার তিন দিনের ছুটির মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন পড়ায় মূলত ঈদের ছুটি ছিল একদিন রবিবার। শুক্রবার থেকে শুরু হওয়া ঈদুল আজহা পালিত হয়েছে শনিবার।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ঈদুল আজহার ছুটিকালীন বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। গার্মেন্টস শ্রমিকদেরও ঈদের ছুটিতে কর্মস্থল ছেড়ে বাড়ি যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। ফলে গার্মেন্টস কর্মীরাও এবার বাড়ি যেতে পারেননি।

তার পরেও যেসব বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ঈদ করতে বাড়িতে গেছেন, তারা সোমবার থেকে অফিসে যোগ দেবেন। তবে ঢাকায় বসবাসকারী বিভিন্ন পেশাজীবী যারা ঈদের তিন দিনের ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়ে বাড়ি গেছেন, তারা হয়তো কয়েকদিন পরে ফিরবেন।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত