ঢাকা মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পরও ভারতে কেন হচ্ছে না বিজয় মিছিল?

চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পরও ভারতে কেন হচ্ছে না বিজয় মিছিল?

নিউ জিল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতে নিয়েছে ভারত। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এবার পুরো দল একসঙ্গে চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরেনি, আলাদ আলাদা ফিরছেন। দুবাই থেকে প্রধান কোচ গৌতম গম্ভীর আজ মঙ্গলবার (১১ মার্চ, ২০২৫) নয়াদিল্লিতে পৌঁছেছেন। আর অধিনায়ক রোহিত শর্মা মুম্বাইয়ে ফিরেছেন।

শুধু তাই নয়, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছাদখোলা বাসে করে বিজয় মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। কিন্তু এবার চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর এমন কোনো উদযাপন ব্যবস্থা রাখা হয়নি। ভারতের ক্রিকেট দল এক যুগ পর চ্যাম্পিয়নস ট্রফি জিতলেও ছাদখোলা বাসে ভিক্টরি প্যারেড তথা বিজয় মিছিল হচ্ছে না।

এর প্রধান কারণ ২০২৫ সালের আইপিএল। যেটা আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফি খেলে এসে আবার আইপিএলে মাঠে নামতে হবে খেলোয়াড়দের। দুটি টুর্নামেন্টের মাঝখানে খুব কম সময় থাকায় ক্রিকেটারদের হাতে বিশেষ সুযোগ নেই। ফলে বিজয় মিছিল না করে প্রত্যেক খেলোয়াড় আলাদাভাবে নিজ নিজ শহরে ফিরে যাচ্ছেন এবং তারা তাদের আইপিএল দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন।

ইতিহাস ঘাটলে দেখা যায়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শুধুমাত্র বিদেশের মাটিতে বিশ্বকাপ জয়ের পর ছাদখোলা বাসে বিজয় মিছিল আয়োজন করে। উদাহরণস্বরূপ, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মুম্বাইতে একটি বিশাল উদযাপন করা হয়েছিল। তার আগে ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর এ ধরনের কোনো আয়োজন করা হয়নি।

ব্যস্ত সূচি এবং শুধুমাত্র বিশ্বকাপ জয়ের পর বড় আয়োজন করার রীতি অনু্সরণ করে বিসিসিআই চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর বিজয় মিছিল আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত