ঢাকা বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ চুয়াডাঙ্গার এসপি জাহিদুল ইসলাম করোনায় আক্রান্ত

চুয়াডাঙ্গার এসপি জাহিদুল ইসলাম করোনায় আক্রান্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি : করোনা পজিটিভ হয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। শনিবার (১ আগস্ট) রাতে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। জেলার সিভিল সার্জন এএসএম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। রিপোর্ট পজিটিভ আসার পর থেকে সরকারী বাসভবনেই আইসোলেশনে রয়েছেন তিনি।

সিভিল সার্জন বলেন, চারদিন আগে পুলিশ সুপার জাহিদুল ইসলাম করোনার নমুনা প্রদান করেন। এরপর গতকাল শনিবার কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে পরীক্ষিত যে ৩০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায় তাদের মধ্যে পুলিশ সুপারের রিপোর্টও পজিটিভ এসেছে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

পুলিশ সুত্রে জানা গেছে, জেলার করোনা পরিস্থিতির শুরু থেকেই বিভিন্ন ভাবে সাধারন মানুষের পাশে দাড়িয়েছেন তিনি। বেশ কয়েকদিন আগে থেকে জাহিদুল ইসলামের শরীরে করোনা ভাইরাসের কিছু উপসর্গ লক্ষ্য করা যায়। এরপর নমুনা দিয়ে তিনি সরকারি বাসভবনে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। গতকাল রাতে তার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত