ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা চিলির বিপক্ষে শুরুর একাদশেই থাকছেন মেসি

চিলির বিপক্ষে শুরুর একাদশেই থাকছেন মেসি

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচে আগামীকাল শুক্রবার সকাল সাতটায় মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ চিলি। এ ম্যাচের শুরু থেকেই আলবিসেলেস্তেদের একাদশে থাকবেন লিওনেল মেসি।

আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিকে একাদশ সাজাতে একটু বেগ পেতেই হচ্ছে। কেননা নিয়মিত একাদশের একাধিক ফুটবলার চোটে দলের বাইরে। আবার কার্ড জটিলতায় খেলতে পারছেন না একাধিক তারকা। সেই তালিকায় আছেন নিকোলাস ওতামেন্ডি, লেয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজ। চোটের কারণে নেই অ্যালেক্সিস আলিস্তার। বিশ্রামে থাকবেন লাউতারো মার্তিনেজ।

চোটের কারণে আর্জেন্টিনার শেষ ম‌্যাচ খেলতে না পারা মেসিকে এবার শুরু থেকেই দেখা যাবে। ৪-৪-২ ফরমেশনে আক্রমণভাগে তার সঙ্গী থাকবেন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। তবে আর্জেন্টিনার কোচ স্কালোনি সরাসরি নিশ্চিত করেননি মেসি শুরু থেকে থাকবেন কি না, ‘‘এমনিতে সে খেলার জন্য প্রস্তুত, তারপর আমরা মূল্যায়ন করব। সে গত শনিবার ভালো একটি ম্যাচ খেলে ফিরেছে। সে খেলার জন্য প্রস্তুত এবং আমরা সিদ্ধান্ত নেব।”  এছাড়া রদ্রিগো দি পল, এক্সেকিয়েল পালাসিওস ও জুলিয়ানো সিমিওনের মাঠে নামা একরকম নিশ্চিত।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপে সবার আগে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ১৪ ম‌্যাচে তাদের পয়েন্ট ৩১। ১০ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে সবার নিচে চিলি। এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত