ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ চা পানে সুস্থ থাকে মস্তিষ্ক

চা পানে সুস্থ থাকে মস্তিষ্ক

চা আমাদের প্রায় সবার কাছেই খুব জনপ্রিয়। প্রাচীন কাল থেকেই আমাদের ক্লান্তি দূর করার জন্য চা শ্রেষ্ঠ এক পানীয় হয়ে রয়েছে। আমরা সাধারণত সকালের নাস্তা বা দুপুরের খাবারের পর পরই চা পান করি। অনেকেরই এটা প্রতিদিনের অভ্যাস। গবেষণায় পাওয়া গেছে চা পান করলে মস্তিষ্ক ভালো থাকে।

একটি নতুন গবেষণায় আমাদের মস্তিষ্কের কাঠামোর উপর এই বাষ্পীয় গরম পানীয়ের প্রভাব খুঁজে পেয়েছে। গবেষণায় দেখা গেছে যে নিয়মিত চা পানকারীদের মস্তিষ্কের গঠন আরও ভালো হতে পারে। চা পান করার ফলে মস্তিষ্কে বৃহত্তর কার্যকরী এবং কাঠামোগত যোগাযোগ হতে পারে। এমনটাই প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

এই গবেষণা অ্যাজিং জার্নালে প্রকাশিত হয়েছিল। গবেষণার জন্য, একদল লোককে তাদের চা-পানের অভ্যাস সম্পর্কে একটি প্রশ্নপত্র পূরণ করতে বলা হয়েছিল, যার মধ্যে বিভিন্ন ধরণের চা কীভাবে হয় তা নিয়ে প্রশ্ন ছিল। অংশগ্রহণকারীদের বয়স ৬০ বা তার বেশি ছিল এবং তারা সবাই তাদের মনস্তাত্ত্বিক স্বাস্থ্য, দৈনিক জীবনযাত্রা এবং সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কে বিশদ তথ্য দিয়েছিলেন।

তথ্যের ভিত্তিতে, অংশগ্রহণকারীদের দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছিল। চা পানকারী এবং চা পান করেন না। তারপরে এমআরআই স্ক্যান এবং অন্যান্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল।

চা পানকারী এবং চা পান করেন না- এমন ব্যক্তিদের মধ্যে সংযোগের ক্ষেত্রে বিজ্ঞানীরা একটি গুরুত্বপূর্ণ পার্থক্য খুঁজে পেয়েছেন।

তারা দেখতে পান, যারা প্রতিদিন চা পান করেন তারা তুলনা মূলকভাবে কম ক্লান্ত হন, কাজ-কর্ম বেশি করতে পারেন, মস্তিষ্ক বেশি সচল থাকে এবং শরীর অন্যদের তুলনায় বেশি ফুরফুরা থাকে। তবে প্রতিদিন চা পানকারীদের মস্তিষ্ক বেশি সচল থাকে এবং যে কোন ধরনের চাপ নিতে সক্ষম। মস্তিষ্কের কার্য ক্ষমতাও বৃদ্ধি পায়।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত