ঢাকা শুক্রবার ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ আবহাওয়া ও জলবায়ু চারদিনের টানা বৃষ্টিতে খুলনার অধিকাংশ সড়কই পানির নিচে

চারদিনের টানা বৃষ্টিতে খুলনার অধিকাংশ সড়কই পানির নিচে

চারদিনের টানা বৃষ্টিতে খুলনার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অধিকাংশ সড়কই পানিতে তলিয়ে রয়েছে। বৃষ্টির কারণে অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। তবে প্রতিদিনের আয় রোজগার নিয়ে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

রোববার সকাল ৬টা থেকে সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত খুলনা নগরীতে ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর।

দেখা গেছে, চারদিনের অবিরাম বৃষ্টিতে খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে থৈ থৈ করছে পানি। একই অবস্থা খুলনা সরকারি টিসার্চ ট্রেনিং কলেজ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক ইনস্টিটিউটে প্রবেশের রাস্তা এবং খেলার মাঠের। গভর্মেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের খেলার মাঠেও হাঁটু সমান পানি। এছাড়া মুজমুন্নী, বাস্তুহারা, নিরালা ও ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে রয়েছে। বয়রা এলাকার রাস্তা পানিতে ডুবে যাওয়ায় অনেককে মাছ ধরতে দেখা গেছে।

খুলনা আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, নিম্নচাপের কারণে টানা বৃষ্টিপাত হচ্ছে। রোববার সকাল ৬টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত নগরীতে ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আজ (সোমবার) দুপুরের পর থেকে টানা বৃষ্টিপাতের আর সম্ভাবনা নেই বলে উল্লেখ করেন তিনি।

জানা যায়, খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এলাকার মধ্যে সড়ক রয়েছে প্রায় ১ হাজার ২১৫টি, যার অধিকাংশই বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত