ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য অনুষ্ঠিত নির্বাচনী ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনী দায়িত্ব পালন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
তিনি ম্যাজিস্ট্রেটদের প্রতি সতর্ক করে বলেন, দায়িত্ব পালনের সময় কোনো প্রকার চাপের কাছে নতি স্বীকার করা হবে না। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনও কোনো চাপের কাছে মাথা নত করবে না এবং আইন অনুযায়ী সঠিক নির্দেশনা প্রদান করবে। বেআইনি কোনো নির্দেশনা কমিশন থেকে দেওয়া হবে না।
দেশের বর্তমান দূরাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিইসি মন্তব্য করেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকার ফলেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি বলেন, দেশের পরিস্থিতি উত্তরণ করতে হলে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালন করতে হবে।
এছাড়াও সিইসি ম্যাজিস্ট্রেটদের যেকোনো ক্রাইসিস মোকাবেলায় প্রস্তুত থাকার পরামর্শ দেন এবং সতর্ক করেন যে, ভোটগ্রহণের দিন ভোট বাক্স দখল করার পর মাঠে সরাসরি অবস্থান গ্রহণ করা মোটেও গ্রহণযোগ্য নয়।
