ঢাকা রবিবার ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ পাঠশালা চাকসু জাতীয় নির্বাচনের জন্য রিহার্সেল: চবি উপাচার্য

চাকসু জাতীয় নির্বাচনের জন্য রিহার্সেল: চবি উপাচার্য

বুধবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন চবি উপাচার্য মোহাম্মদ ইয়াহইয়া আখতার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরির এবং রিহার্সেল হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন চবি উপাচার্য মোহাম্মদ ইয়াহইয়া আখতার।
বুধবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ বিষয়ে মন্তব্য করেন।
চবি উপাচার্য বলেন, “চাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য রিহার্সাল হিসেবে বিবেচিত হবে। চাকসু ও হল সংসদ নির্বাচনে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এটি শিক্ষার্থীদের নির্বাচন, শিক্ষার্থীরাই সুন্দরভাবে সম্পন্ন করবে।”
এই নির্বাচনের প্রচারণায় কোনো ধরনের বাধা বা হামলার ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীরা আচার আচরণ ও নিয়ম-কানুন মেনে প্রচার প্রচারণা চালিয়েছে।”

উপাচার্য বলেন, “শিক্ষার্থীরাই নির্বাচনের পরিবেশ তৈরি করেছে। নির্বাচন সুষ্ঠু হলে আমাদের সম্মান যেমন বাড়বে, তেমনি শিক্ষার্থীদেরও সম্মান বাড়বে।”

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে চবি উপ-উপাচার্য কামাল উদ্দিন বলেন, “স্বচ্ছভাবে ভোট গণনা শেষে ফল ঘোষণার জন্য ‘যৌক্তিক’ সময় নেওয়া হবে। আমরা ত্রুটিযুক্ত কাজ করতে চাই না। আন্তরিকভাবে চেষ্টা করে নিখুঁতভাবে কাজ শেষ করতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু দিতে হবে।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত