ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ চাকরি হারালেন বার্সা কোচ কিকে সেতিয়েন

চাকরি হারালেন বার্সা কোচ কিকে সেতিয়েন

একদিকে শিরোপাহীন মৌসুম অন্যদিকে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ভরাডুবির পর চাকরি হারিয়েছেন বার্সেলোনার কোচ কিকে সেতিয়েনকে। মঙ্গলবার (১৮ আগস্ট) বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে বরখাস্তের এই ঘোষণা দেওয়া হয়।

উয়েফা চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলের ব্যবধানে হারের পর গুঞ্জন চাউড় হয় বরখাস্ত হতে পারেন কিকে। আর তার দুদিন পরে বার্সেলোনার বোর্ডের সভা শেষে জানিয়ে দেওয়া হলো সামনের মৌসুমে কাতালানদের ডাগআউটে থাকছেন না কিকে সেতিয়েন।

লা লিগায় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা হাতছাড়া এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে লজ্জার হারের পর ত্বরান্বিত হয় সেতিয়েনের বরখাস্তের সিদ্ধান্ত। দায়িত্ব নেওয়ার ঠিক সাত মাসের মাথায় চাকরি হারালেন সেতিয়েন।

২০২০ সালের ১৪ জানুয়ারি আর্নেস্টো ভালভার্দেকে বরখাস্ত করে কিকে সেতিয়েনের হাতে তুলে দেওয়া হয় বার্সেলোনার দায়িত্ব। আর এরপর ঠিক সাত মাস বার্সার ডাগ আউটে কাটাতে পারলেন সেতিয়েন। বার্সার ডাগ আউটে ২৫টি ম্যাচ দায়িত্ব পালন করেছেন সেতিয়েন যার মধ্যে ১৬টি জয়, চারটি ড্র এবং হেরেছেন পাঁচটি ম্যাচে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত