ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে সুমন আলী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তের ১৭৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে এই ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মোড়ল পাড়া গ্রামের কালু মন্ডলের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে সুমন আলীসহ ১০-১২ জন ভারতে গরু আনতে যাচ্ছিল। এ সময় ভারতের মালদহ জেলার দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে সুমন হারুনের বাগানের সামনে মারা যান। পরে তার সহযোগীরা সুমনের লাশ উদ্ধার করে গোপনে দাফন করেন।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সুরুজ মিয়া বলেন, বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনেছি। তবে হতাহতের খবর পায়নি। তবে সন্ধ্যার দিকে এক রাউন্ড গুলির আওয়াজ শুনেছি।

এ প্রসঙ্গে মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররম জানান, ভারতে গরু আনতে যাওয়ার সময় বিএসএফের গুলিতে সুমন গুরুতর আহত হয় এবং তাকে তার সহকর্মীরা উদ্ধার করে তারাপুর-মোন্নাপাড়া হারুনের বাগানে নিয়ে আসলে সে মারা যায়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত