ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ আবহাওয়া ও জলবায়ু চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে সহোদরের মৃত্যু

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে সহোদরের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহোদরের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া গ্রামে তারা মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি।

মারা যাওয়া দুই ভাই হলেন- রাজিব (২৬) ও রুবেল (২৩)। তারা একই গ্রামের চাঁন মিয়ার ছেলে।

ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল হালিম সরকার জানান, ‌রাজিব ও রুবেল ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন। কয়েকদিন আগে তারা বাড়িতে আসেন। আজ তারা বাসা থেকে বের হওয়ার সময় কেচি গেটে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন। ফলে দুই ভাই মারা যান।

চাঁদপুের মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, দুই জন বিদ্যুৎস্পষ্টে মারা গেছেন বলে জানতে পেরেছি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত