ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ চলতি সপ্তাহে যেকোনো দিন তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ

চলতি সপ্তাহে যেকোনো দিন তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ

রবিবার রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহে যেকোনো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা হবে।

রবিবার (৭ ডিসেম্বর) ইসির দশম কমিশন সভার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নির্বাচন কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে ঐতিহাসিক গণভোটের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। দুই ভোট সফলভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যেই বিস্তারিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

আবু জাফর মো. সানাউল্লাহ বলেন, আজ দশম কমিশন সভা হয়েছে। শিগগিরই তফসিল ঘোষণা করা হবে। চলতি সপ্তাহের যেকোনো একসময়ে তফসিল ঘোষণা করা সম্ভব। নির্বাচনের আগের রাতে ব্যালট পৌঁছে যাবে।

রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির দশম কমিশন সভা শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের তফসিল চূড়ান্ত করতে বৈঠকে বসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এতে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
ইসি সূত্র জানিয়েছে, মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের তারিখসহ ভোট গ্রহণের সময়সূচি আজই বিস্তারিতভাবে আলোচনা করা হবে। ভোটের সময় এক ঘণ্টা বাড়ানোর প্রস্তাব নিয়েও মতবিনিময় হবে। পাশাপাশি পোস্টাল ব্যালটের সময়সূচি, মাঠপর্যায়ের প্রশাসনিক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত অগ্রগতি খতিয়ে দেখবে কমিশন।

এরইমধ্যে নির্বাচন ঘিরে জেলা প্রশাসক, ইউএনও ও পুলিশ প্রশাসনে বড় পরিসরে রদবদল করা হয়েছে। তফসিল ঘোষণার পর প্রয়োজনে আরো পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছে ইসি।

প্রথা অনুযায়ী, নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতে ১০ ডিসেম্বর কমিশনের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেই বৈঠকের পর শিগগির তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি রয়েছে। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে।

নির্বাচন কমিশনার বলেন, কমিশন সভায় তফসিলের সময়সূচি চূড়ান্ত করা হবে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি আরো বলেন, এবার ভোট প্রক্রিয়া ও আইন-বিধি সংশোধনের দাবি উঠেছে। শতভাগ আইনমান নিশ্চিত করতে কঠোর অবস্থান নেওয়া হবে এবং সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হবে।

রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের সহযোগিতা কামনা করেছেন নির্বাচন কমিশনার।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচন হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সেই সরকারের ঘোষণা অনুসারে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই গণভোট ও জাতীয় নির্বাচন হতে যাচ্ছে।

প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটিংয়ের সুযোগ রাখা হয়েছে। এ ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি নিয়েও আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত