ঢাকা সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার চন্দনাইশে ১দিনে ২ শিশু উদ্ধার

চন্দনাইশে ১দিনে ২ শিশু উদ্ধার

চন্দনাইশে ১দিনে ২ শিশুকে উদ্ধার করেছেন চন্দনাইশ থানা পুলিশ।

মঙ্গলবার ১৪ অক্টোবর দুপুরে মুরাদাবাদ থেকে বাঁশখালীর ৫ মাসের শিশু আদিয়াতকে, গাছবাড়িয়া কলেজ গেইট এলাকা থেকে চকরিয়া হারবাং এলাকার মো হোসাইন (১২) কে উদ্ধার করেছে পুলিশ।

এসআই রাকিব জানান, বাঁশখালীর মনজুর আলমের ৫ মাসের শিশু আদিয়াতকে গত ১৩ অক্টোবর দুপুরে একই এলাকার মো. রিদুয়ান (৩২) অপহরণ করে নিয়ে আসে। চন্দনাইশের মুরাদাবাদের রোবাইদা সুলতানা তানজুর নিকট ১ লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রয় করে। এ ব্যাপারে আদিয়াতের পিতা মনজুর আলম গত ১৩ অক্টোবর বাঁশখালী থানায় মো. রিদুয়ানের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে চন্দনাইশ থানা পুলিশ আজ ১৪ অক্টোবর দুপুরে আদিয়াতকে উদ্ধার করে। বিকালে বাঁশখালী থানার তদন্তকারী কর্মকর্তা ও আদিয়াতের পিতা-মাতার সনাক্ত করণের মাধ্যমে হস্তান্তর করেন। এদিকে আজ দুপুরে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় চকরিয়া হারবাং এলাকার ১২ বছরের শিশু মো. হোসাইনকে মারধর করার সময় স্থানীয়রা বাঁধা দেয়। বাঁধা অমান্য করে মারধর করলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মো. হোসাইনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার মাকে খবর দিলে মা থানায় এসে ছেলেকে নিয়ে যায়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত