উপজেলার বরমাতে দিনদুপুরে বসতঘরের বাউন্ডারী দেয়াল গুড়িয়ে দিয়ে সন্ত্রাসী কায়দায় জোর পূর্বক জায়গা দখল করার অভিযোগ উঠেছে। গত ১২ অক্টোবর উপজেলার চর-বরমা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে জানা যায়, উপজেলার চর-বরমা এলাকার মো. ইউনুসের মালিকানাধীন ভাড়া বাসা থেকে ভাড়াটিয়াদের বের করে দুর্বৃত্তরা দিনদুপুরে বসতঘরের দেয়াল ভেঙ্গে দখল করে নেয়। এ ব্যাপারে মো. ইউনুস বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন তারা অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার।
