ঢাকা মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়া যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়া যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়া ও হামলাকারী বাকলিয়ার যুবলীগ নেতা মো. সাদ্দামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের র‍্যাব- ৭ এর গণমাধ্যম শাখা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার শরীফ-উল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুন্ড থানাধীন ফৌজদারহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় কথিত যুবলীগ নেতা  মো. সাদ্দামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে হত্যার চেষ্টা সংক্রান্তে মামলা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে কোতোয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত