ঢাকা শনিবার ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা চট্টগ্রামের দুই স্টেডিয়াম পরিদর্শনে ক্রীড়া উপদেষ্টা

চট্টগ্রামের দুই স্টেডিয়াম পরিদর্শনে ক্রীড়া উপদেষ্টা

চট্টগ্রামের জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম এবং নগরের এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার (১৯ অক্টোবর) সকাল পৌনে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যেই উপদেষ্টা দুই স্টেডিয়াম পরিদর্শন সম্পন্ন করেন।

সকাল পৌনে ৯টায় চট্টগ্রামের সাগরিকায় জহুর আহাম্মদ চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করেন। এই সময় তিনি স্টেডিয়াম গ্রাউন্ড, গ্যালারিসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং স্টেডিয়ামের কর্মকর্তাদের সাথে কথা বলেন।

জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম থেকে বের হয়ে তিনি নগরের এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শনে আসেন এবং স্টেডিয়াম গ্রাউন্ড ঘুরে দেখেন।

দুটি স্টেডিয়াম পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি। পরে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম জেলা ও বিভাগের কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত