ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ দূর্ঘটনা চকরিয়ায় ট্রেনের ধাক্কায় সেতু থেকে পড়ে ব্যবসায়ী নিখোঁজ

চকরিয়ায় ট্রেনের ধাক্কায় সেতু থেকে পড়ে ব্যবসায়ী নিখোঁজ

আব্দুল জব্বার

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনের ধাক্কায় রেলসেতু থেকে খালে পড়ে এক গরু ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পঁহরচাদা গোবিন্দপুর-বিএমচর রেল সংযোগ সেতুতে ঘটনাটি ঘটে।

নিখোঁজ ব্যবসায়ীর নাম আব্দুল জব্বার (৫০)। তিনি পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকার আহসাব মিয়ার ছেলে।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‍“আব্দুল জব্বারসহ তিনজন ব্যবসায়ী দুপুরে গরু নিয়ে রেলসেতু পার হচ্ছিলেন। এসময় কক্সবাজারমুখী একটি ট্রেনের ধাক্কায় আব্দুল জব্বার ব্রিজ থেকে খালের পানিতে পড়ে যান। অপর দুইজন অক্ষত আছেন।”

তিনি আরো বলেন, “স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায়। তবে আব্দুল জব্বারকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়।”

নিখোঁজের স্বজন ও স্থানীয়রা রাতেও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানান ওসি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত