ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ আবহাওয়া ও জলবায়ু ঘূর্ণিঝড় রেমালের প্রভাব থাকবে আরও ৫ ঘণ্টা

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব থাকবে আরও ৫ ঘণ্টা

প্রকাশিত শেষ আপডেট করা হয়েছে

প্রবল ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র বাংলাদেশের উপকূল অতিক্রম করে এখন খুলনা ও কয়রার দিকে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির পুরো প্রভাব শেষ হতে আরও ৫ থেকে ৬ ঘণ্টা লাগতে পারে।

সোমবার (২৭ মে) সকাল সোয়া ৮টায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রবল ঘূর্ণিঝড় রেমাল ১০টা অথবা ১১টার মধ্যে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর এটি নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সারাদেশেই আজ বৃষ্টি হবে।

ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে কয়রা ও খুলনার নিকট অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমেই বৃষ্টিপাত ঝড়িয়ে পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে কিছুটা দূর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত